ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৯৯০ জনের মৃত্যু হয়েছে। এর আগেরদিন সোমবার করোনায় ৯ জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় করোনায় মৃত্যু আজ বেড়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আরো জানা যায়, একই সময়ে ২৩ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৫৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন। নতুন মারা যাওয়া ১৬ জনের মধ্যে সাতজন পুরুষ ও ৯ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।
উল্লেখ্য, তাদের মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের একজন, সিলেট বিভাগের একজন ও রংপুর বিভাগের একজন রয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments