বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদকরোনা আতঙ্কে দিশেহারা পুঁজিবাজার
spot_img
spot_img

করোনা আতঙ্কে দিশেহারা পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার স্মরণকালের দ্বিতীয় বড় দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১৯৬ পয়েন্ট বা ৪ শতাংশ। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৯৪ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এদিকে ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।

করোনা ভাইরাস আতঙ্কের প্রভাব পড়েছে  বিশ্ব পুঁজিবাজারে। আবার তার সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের পুঁজিবাজারেও ব্যাপক দরপতন হচ্ছে। যা বিগত আট বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন। গত ৯ মার্চ স্বরণকালের সবচেয়ে বড় দরপতন হয় পুঁজিবাজারে। ওইদিন ডিএসই প্রধান সূচক ২৮০ পয়েন্ট নিচে নেমে যায়। তারপর দুইদিন সূচকের উত্থান হলেও তা স্থায়ী হয়নি।বাজারের এমন রুগ্ন দশায় সরকারের নিতীনির্ধারক মহল এবং বাজার সংশ্লিষ্টরা বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরমার্শ দিচ্ছে। তবে বিনিয়োগকারীরা কোনোভাবেই আস্থা রাখতে পারছে না বাজারের ওপর।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স ১৯৬ পয়েন্ট কমে ৩ হাজার ৭৭২ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচকটি ৫২  দশমিক ৩৪ পয়েন্ট বা ৫ শতাংশ কমে ৮৭৪ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক  ৫ শতাংশ বা ৬৮ পয়েন্ট কমে এক হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ  ৪০৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৩২ কোটি ৯৪ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৭৩ কোটি ৬৯ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে  ৩৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই  ৫৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৭৬ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে  ১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments