বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওকরোনা ইস্যুতে পিছিয়ে গেল এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিও আবেদন
spot_img
spot_img

করোনা ইস্যুতে পিছিয়ে গেল এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিও আবেদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এক্সপ্রেস ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণের তারিখ ১৩ এপ্রিল থাকলেও করোনাভাইরাস ইস্যুতে তা পিছিয়ে যাচ্ছে। একইসঙ্গে কবে শুরু হবে তা এখনই নিশ্চিত করা বলা যাচ্ছে না।

কোম্পানিটির আইপিওতে গতকাল ১৩ এপ্রিল আবেদন গ্রহণ শুরু করার জন্য নির্ধারন করা হয়েছিল। তবে করোনাভাইরাস ইস্যুতে দেশের শেয়ারবাজার এরইমধ্যে তিন দফায় বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। যা আরও বাড়বে না, এখনই এমনটি বলা যাচ্ছে না। আপাতত  শেয়ারবাজার বন্ধ থাকার কারনে গতকাল ১৩ এপ্রিল আবেদন গ্রহণ শুরু করার কথা থাকলেও তা সম্ভব হয়নি।

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সচিব লিয়াকত আলী খান  জানান, আইপিওতে আবেদন কার্যক্রম করা হয় ব্রোকারেজ হাউজের মাধ্যমে। সেসব প্রতিষ্ঠান এরইমধ্যে ২৫ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই ১৩ এপ্রিল এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিওতে আবেদন গ্রহণ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, সরকারি অফিস খোলার পরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিওতে আবেদনের বিষয়ে আলোচনা করব। কমিশন এ বিষয়ে যে পরামর্শ দেবে, তার আলোকেই পরবর্তীতে কাজ করা হবে। এক্ষেত্রে আইপিওতে আবেদন পেছাতে পারে, প্রয়োজনে বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে স্থগিত হতে পারে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৯তম সভায় কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়ে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ট্রেজারি বন্ড ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির বিগত ৫ বছরে ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা এবং পুনমূল্যায়নসহ শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৭২ টাকায়। যা পুনমূল্যায়ন ছাড়া ১৬.৬৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল এবং বিএলআই ক্যাপিটাল লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments