শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিককরোনা ভাইরাসের আতংকে ভারত
spot_img
spot_img

করোনা ভাইরাসের আতংকে ভারত

 

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে সারা বিশ্ব। চীনে সরকারী হিসেবে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৪হাজারের উপর। আর সরকারি হিসেব সেখানে ইতোমধ্যে মারা গেছেন ৭২২জন। চীনের প্রতিবেশী নেপাল ও ভারতেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

নেপালের এক নাগরিকের শরীরে এ ভাইরাস সনাক্ত করা হয়েছে। আর ভারতের কেরালা রাজ্যে সনাক্ত করা হয়েছে তিনজনকে। বাংলাদেশের পার্শবর্তী দেশ ভারতে ভয়ঙ্কর ভাইরাসটি ছড়িয়ে পড়ার শঙ্কাও দেখা দিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, চীন থেকে ভারতে ফেরা ১১ জন ব্যক্তির শরীরে ওই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ মিলেছে।এদের মধ্যে তিনজনের রক্ত পরীক্ষা করে তাদের শরীরে প্রাণঘাতি এই ভাইরাসটি রয়েছে বলে চূড়ান্তভাবে সনাক্ত করা হয়েছে।তাদের তিনজনই কেরালা রাজ্যের।এ ঘটনাকে রাজ্যের জন্য ‌‌‍”বিপর্যয়” বলে ঘোষণা করে রাজ্য সরকার। এছাড়া সন্দেহের তালিকায় থাকা বাকি ১১জনকেও স্বাভাবিক জনজীবন থেকে আলাদা করে রাখা হয়েছে । তাদের রক্তের পরীক্ষা চলছে। খবর এনডিটিভির।

এখন পর্যন্ত কেরালায় সাতজন, মুম্বাইয়ে দু’জন এবং বেঙ্গালুরু ও হায়দরাবাদে এক জন করে ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখতে পাওয়া গেছে, ফলে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের।

এছাড়া, দিল্লি ও মুম্বাই শহরের কয়েকটি হাসপাতালে অনেক রোগীকে আলাদা করে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া কেরালাতে চারশোরও বেশি মানুষকে নিজেদের বাড়িতে নজরদারিতে রাখা হয়েছে। ভারতের বিভিন্ন বিমানবন্দরে প্রায় ৩০ হাজার যাত্রীকে পরীক্ষা করা হয়েছে। পশ্চিমবঙ্গে চীন ফেরত এক যাত্রীর শরীরে ভারতে প্রথম করোনা ভাইরাস শনাক্তের কথা জানা গেলেও ভারতীয় কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি।

এসব ঘটনায় আতঙ্কে ভুগছে ভারতের মানুষ।আর সে আতংক ছড়িয়ে পড়ছে বাংলাদেশেও। কেননা, ভারতের সাথে বাংলাদেশের বিশাল স্থল সীমান্ত রয়েছে, যেখান দিয়ে প্রতিনিয়ত যাওয়া-আসা করছে দুদেশের নাগরিক।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments