বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিককরোনা ভাইরাস : মৃতুর মিছিল ক্রমেই বাড়ছে, মৃতের সংখ্যা বেড়ে ৪৯২ -...
spot_img
spot_img

করোনা ভাইরাস : মৃতুর মিছিল ক্রমেই বাড়ছে, মৃতের সংখ্যা বেড়ে ৪৯২ – আক্রান্ত ২৪,৫৩৯ জন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

চীনে নতুন করোনাভাইরাসে মাত্র একদিনের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯২-এ। গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ২৪ হাজার ৫৩৯ জন।

চীনের মূল ভূ-খণ্ডের বাইরে গতকাল পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন দুজন। তাদের মধ্যে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি উহান থেকে হংকংয়ে গিয়ে মারা যান। অন্য ব্যক্তি মারা যান ফিলিপাইনে। তিনিও উহানে ভ্রমণ করেছিলেন।

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবেলায় ‘ভুলত্রুটি ও ঘাটতি’ থাকার কথা স্বীকার করে নিয়েছে চীন। এনএইচসি জানায়, চীনে আক্রান্ত ২৪ হাজার ৩২৪ ব্যক্তির মধ্যে গতকাল পর্যন্ত ৬৩২ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে কম বয়সী হলো এক মাস বয়সী এক শিশু। সব থেকে বয়স্ক ব্যক্তির বয়স ৯০ বছর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লুএইচও) প্রধান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ভাইরাসজনিত তথ্যাদি গোপন করারও সমালোচনা করেছেন তিনি।

বর্তমানে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশটির বেশ কয়েকটি শহরের এয়ারপোর্ট, রেলস্টেশন ও বাস টার্মিনালে যাত্রীদের জ্বর আছে কিনা, তা পরীক্ষা করছে। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত সবারই জ্বর হচ্ছে বিষয়টি এমন নয়। অনেকেই শুষ্ক কাশি ও শ্বাসকষ্ট নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছেন।

ধারণা করা হচ্ছে, দেশটির অবৈধ বন্যপ্রাণীর বাজার থেকেই প্রথম ছড়িয়েছে নভেল করোনাভাইরাস। এ মুহূর্তে অবৈধ বন্যপ্রাণীর বাজার ও বিপণন ব্যবস্থার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কঠোর প্রয়োগ এবং শক্তভাবে দমনের জন্য তদারকি বাড়ানো অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

শুধু চীনের মূল ভূখণ্ড নয়, আশপাশের অন্যান্য দেশেও নভেল করোনাভাইরাস এখন মারাত্মক সমস্যার কারণ হয়ে উঠেছে। গতকালই হংকংয়ের কর্তৃপক্ষ সেখানে এতে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর কথা নিশ্চিত করেছে। উহান ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের মূল ভূখণ্ডের বাইরে মৃত্যুর এটিই প্রথম ঘটনা। ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি গত ২১ জানুয়ারি উহান গিয়েছিলেন বলে জানা গেছে। এর আগে চীনের বাইরে নভেল করোনাভাইরাসে একমাত্র মৃত্যুর ঘটনা ঘটেছিল ফিলিপাইনে।

হংকংয়ে এখন পর্যন্ত ১৫ জনের এতে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত ১৩টি সীমান্তের ১০টিই বন্ধ হয়ে করে দিয়েছে হংকং।

চীনের প্রতিবেশী অন্য দেশগুলোর মধ্যে তাইওয়ান এরই মধ্যে দুই সপ্তাহের মধ্যে চীনের মূল ভূখণ্ড ঘুরে আসা বিদেশীদের দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এশিয়ার অন্যতম বৃহৎ জুয়ার কেন্দ্র ম্যাকাও সেখানকার সব ক্যাসিনো অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে।

এদিকে দক্ষিণ কোরিয়ায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানিয়েছে কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি)। ৪২ বছর বয়সী ওই নারী থাইল্যান্ডে গিয়ে সংক্রমিত হয়েছিলেন। অন্যদিকে থাইল্যান্ডের স্বাস্থ্য বিভাগও বিষয়টিতে অস্বীকৃতি জানায়নি। কারণ চীনের বাইরে উহান ভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ থাইল্যান্ডেই ঘটেছে।

চীনের যেসব অঞ্চলে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে, বাংলাদেশসহ অনেক দেশ এরই মধ্যে নিজ নিজ নাগরিকদের সেখান থেকে সরিয়ে নিয়েছে। নিজ দেশে ফেরত আনার পর এদের আবার সাময়িকভাবে কোয়ারান্টাইন করে পর্যবেক্ষণে রাখা হচ্ছে, যাতে কেউ সংক্রমিত হলেও রোগটি ছড়িয়ে না পড়ে।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে চীন থেকে ২১ বছরের কম বয়সী সব মার্কিন নাগরিককে সরিয়ে নিয়েছে। এছাড়া হুবেই প্রদেশ থেকে যে কাউকে দুই সপ্তাহের জন্য কোয়ারান্টাইন করা হচ্ছে।

সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ২০টি দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়ার কথা নিশ্চিত হওয়া গেছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments