
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দৈনন্দিন কর্মের মানুষ ও মধ্যবিত্তদের তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের চিকিৎসা বীমাসহ তাদেরকে পুরস্কৃত করার ঘোষণা দেয়ার পাশাপাশি যেসব চিকিৎসক এই সময়ে দায়িত্ব পালন করছেন না তারা ভবিষ্যতে ডাক্তারি করতে পারবেন কি না সেটাও দেখা হবে বলে জানান। আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে সিলেট ও চট্রগ্রাম বিভাগের ১৫ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় তিনি একথা বলেন। দুই বিভাগের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত থাকবে। এর বাইরে যারা খেটে খেত, এই করোনার কারণে তাদের কাজ নেই।


























Recent Comments