
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেডের কাঁচামাল সংরক্ষণাগারের ধারণ ক্ষমতা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ময়মনসিংহের ভালুকায় অবস্থিত কোম্পানিটির ফিড মিল বিভাগে দুই সাইলো ইনস্টল করার মাধ্যমে এখন স্বয়ংক্রিয় লোডিং, আনলোডিংসহ ৮ হাজার মেট্রিক টন কাঁচামাল সংরক্ষণ করা যাচ্ছে। এই প্রকল্পের জন্য মেশিন ও সরঞ্জাম কিনতে কোম্পানিটির মোট খরচ হয়েছে ১৩ কোটি ৯৮ লাখ টাকা।
উল্লেখ্য, গতকাল ২২ মে থেকে প্রকল্পটির কার্যক্রম চালু হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments