মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যকাঁচা মরিচ পচেলে কী করব: বাণিজ্যমন্ত্রী
spot_img
spot_img

কাঁচা মরিচ পচেলে কী করব: বাণিজ্যমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যদি ঝড়-বৃষ্টির কারনে  কাঁচা মরিচ পচে যায়, তাহলে আমি কী করব? আমাদের সচিবই কী করবেন?— সাংবাদিকদের উদ্দেশে এমন প্রশ্ন রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১২ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৩-২৪ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ–সংক্রান্ত বৈঠক শেষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

টিপু মুনশি বলেন, ‘এখন ঝড়-বৃষ্টিতে যদি কাঁচা মরিচ পচে যায়, তাহলে আমি বাণিজ্যমন্ত্রী বা আমাদের সচিব কী করবেন? আর কাঁচা মরিচ এক হাজার টাকা কেজির যে কথা বলা হচ্ছে, তা কিন্তু এক বা দুই দিনের কথা।

সাংবাদিকদের উদ্দেশে টিপু মুনশি বলেন, ‘যে কয়েক দিন আমাদের এখানে (কাঁচা মরিচের) দাম বেড়েছিল, সেই কয়েক দিন গুগল খুলে দেখুন যে কলকাতায় বাজারে কেমন ছিল দাম। আমি তো কলকাতার বাণিজ্যমন্ত্রী না, তাহলে সেখানে দাম বাড়ল কীভাবে?’

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments