শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিককাদামাটির মধ্যে আটকা ৭০ হাজার মানুষ
spot_img
spot_img

কাদামাটির মধ্যে আটকা ৭০ হাজার মানুষ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নেভাদা মরুভূমিতে বার্নিং ম্যান উৎসবে যোগদানকারী ৭০ হাজারেরও বেশি লোক কাদামাটির মধ্যে আটকা পড়ে আছে। শনিবার ব্যাপক ঝড়-বৃষ্টির পর উৎসব যোগদানকারীদের নিরাপদে আশ্রয় নিতে এবং খাদ্য ও পানি সংরক্ষণ করতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি বিবৃতিতে আয়োজকরা জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে উৎসবের স্থান ব্ল্যাক রক সিটিতে প্রবেশ বন্ধ ছিল।

তারা বলেছেন, ‘গত ২৪ ঘন্টা ধরে বৃষ্টি এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যার জন্য মরুভূমির উপর যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধের প্রয়োজন ছিল। আগামী কয়েকদিন ধরে আরও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এবং মরুভূমিতে যানবাহন প্রবেশের অনুমতি দেওয়ার জন্য পরিস্থিতির যথেষ্ট উন্নতি না হওয়ার আশঙ্কাও করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ‘প্রবল বৃষ্টিজনিত ঘটনায়’ উৎসবে যোগদানকারী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। উৎসবে ২২ বছর ধরে যোগদানকারী পল রিডার জানিয়েছেন, পুরো উৎসবস্থল ঘন কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। সেখানে চলাফেরা করা মুশকিল হয়ে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি ভিডিও কলে বলেছেন, ‘সৌভাগ্যক্রমে আমরা প্রচুর খাদ্যপণ্য মজুদসহ একটি মোটামুটি বড় ক্যাম্পে আছি। একটি সম্প্রদায় হিসাবে, প্রত্যেকে একে অপরের সাথে সবকিছু ভাগ করে নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের ব্ল্যাক রক মরুভূমিতে আগস্ট মাসের সপ্তাহের শেষ সোমবার থেকে সপ্তাহব্যাপী বার্নিং ম্যান উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবের লক্ষ্য হচ্ছে দর্শনার্থীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে, একটি বিশাল কাঠের মূর্তি। প্রায় ৬০ ফুট উঁচু মানুষের আদলে তৈরি করা মূর্তিতে আগুন দেওয়া হয় উৎসবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments