রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিককানাডার পণ্যে ৫০% শুল্ক আরোপ ট্রাম্পের, কার্যকর হবে ৩০ দিনের মধ্যে
spot_img
spot_img

কানাডার পণ্যে ৫০% শুল্ক আরোপ ট্রাম্পের, কার্যকর হবে ৩০ দিনের মধ্যে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, কানাডার বাজারে যুক্তরাষ্ট্রের তৈরি গাড়ি, অ্যালকোহল, দুগ্ধজাত পণ্যসহ অন্যান্য পণ্য বৈষম্যের শিকার হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আইন ১৯৩০-এর ৩৩৮ নম্বর ধারা অনুসারে এই শুল্ক আরোপ করা হয়েছে। ওই ধারায় বলা হয়েছে, কোনো দেশের বাজারে মার্কিন পণ্য বৈষম্যের শিকার হলে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সেই দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে পারবেন প্রেসিডেন্ট।

আগামী ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্যবিষয়ক দূত জেমিসন গ্রিয়ারের দপ্তর জানিয়েছে, কানাডা থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রবেশ করা প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে দুগ্ধজাত পণ্য, আসবাবপত্র, মাছ ধরার ছিপ, গাছপালা ও শাকসবজির বীজ, কাপড়, পরচুলাসহ আরও বিভিন্ন পণ্য।

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বাণিজ্যের পরিমাণ বেশ বড়। মার্কিন কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কানাডা থেকে ৩৮ হাজার ২০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments