বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিককানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করতে চলেছেন
spot_img
spot_img

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করতে চলেছেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধী দলের সাথে নিজ দলের মধ্যে থেকেই উঠছে পদত্যাগের দাবি। এই অবস্থায় শোনা যাচ্ছে পদত্যাগ করতে চলেছেন কানাডার এই প্রধানমন্ত্রী। এক প্রতিবেদনে বেশ কিছু সূত্রের বরাত দিয়ে কানাডার সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছেন। পদত্যাগের ঘোষণাও আসতে পারে আজ ৬ জানুয়ারির মধ্যেই।

এক বার্তা সংস্থা বলছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসাবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। দ্য গ্লোব অ্যান্ড মেইল রোববার তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো বলেছে, তারা নিশ্চিতভাবে জানেন না যে ট্রুডো কখন তার চলে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করবেন। তবে তারা আশা করেন, বুধবার অনুষ্ঠিতব্য প্রধান একটি জাতীয় ককাস বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দেবেন ট্রুডো।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এক রিপোর্টে বলা হয়েছে, ট্রুডো এখনই তার পদ ছেড়ে চলে যাবেন নাকি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন তা এখনও স্পষ্ট নয়। ২০১৩ সালে লিবারেল পার্টির নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন জাস্টিন ট্রুডো।

রয়টার্স বলছে, ট্রুডোর সম্ভাব্য এই পদত্যাগের ফলে কানাডার ক্ষমতাসীন এই দলটিকে এমন এক সময়ে স্থায়ী প্রধান ছাড়াই রাজনৈতিক ময়দানে ছেড়ে দেবে। জরিপগুলোতে দেখা যাচ্ছে যে, চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments