সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদকারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ার দর
spot_img
spot_img

কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি শেয়ার দর। এ অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানি দুটিতে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পাঠানো নোটিশের জবাব দিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে: আলিফ ম্যানুফ্যাকচারিং এবং মোজাফফর হোসাইন স্পিনিং।

জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ৩১ আগস্ট জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দর গত ১০ আগস্ট ছিল ১৪.১০ টাকায়। আর ৩১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৬.৫০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ১৭ শতাংশ বেড়েছে।

মোজাফফর হোসাইন স্পিনিংয়ের শেয়ার দর গত ১৮ আগস্ট ছিল ১৯.৭০ টাকায়। আর ৩১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৪.৭০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ২৫ শতাংশ বেড়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments