রবিবার, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকারেকশনে পুঁজিবাজার: মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

কারেকশনে পুঁজিবাজার: মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৩ জানুয়ারি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ২৬.৯৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৩ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৬ শতাংশ বা ৩২.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫০৮.০৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬২৯.৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২ টির, কমেছে ২৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৯৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৭ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৩৩৮টি শেয়ার ২ লাখ ৪৫ হাজার ৮৮৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১৬.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ১০৫.৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৫০৮.৩৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৬৩৫.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬২ টির, কমে ১৭৪ টির এবং অপরিবর্তিত রয় ৪২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪২.৮৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৫ লাখ ২৫ হাজার ৫৫১টি শেয়ার ২ লাখ ৫৪ হাজার ১৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬০১ কোটি ২০ লাখ ২৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১৮ কোটি ৭৫ লাখ ২৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫২ শতাংশ বা ১০৯.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৭০৭.২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭২টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ৩৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৯ লাখ ৩ হাজার ৮২৪ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন কমেছে ৫ কোটি ২৩ লাখ ৭২ হাজার ৭৮৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments