বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকারেকশনে পুঁজিবাজার
spot_img
spot_img

কারেকশনে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের কারেকশন দিয়ে লেনদেন শেষ হয়েছে। গতকালকের তুলনায় আজ ১৭ পয়েন্ট সূচকের পতনে বিনিয়োগকারীদের মধ্যে ফের আতঙ্ক দেখা দিয়েছে। তবে বর্তমান বাজার অনেক সাবলীল গতিতে চলছে। এতে আতঙ্কের কিছু নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১ সেপ্টেম্বর  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬২.২২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১.৪৭ পয়েন্ট কমে  অবস্থান করছে ১১৩১.৩৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৯৬.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আর দিন শেষে মোট ২৩ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৮৭৭টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৭০ হাজার ৫৩২ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৭৭ কোটি ৫২ লাখ ৭২ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৮৭৯.১৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৩২.৮৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৯৯.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১১৬টির, কমে ১৯১টির এবং অপরিবর্তিত থাকে ৪১টির। আর দিন শেষে মোট ৩১ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ৪৪৫টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৯৮ হাজার ৮০১ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ১৬৬ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৮৯ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৫ শতাংশ বা ৪৯.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৫৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩৭ শতাংশ বা ৩১.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩৬৯.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২০ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ৫৮১ টাকা।

গতকাল লেনদেন হয়েছিল ৩২ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার ৮৮ টাকা।  ২৬ কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৩০০ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১২ কোটি ৭৩ লাখ ১০ হাজার ৫০৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments