ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চাঙ্গা অবস্থার পর কারেকশনের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করেছে বিশ্ব শেয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: গেল দুই সপ্তাহ ভালো অবস্থানে থাকার পর কারেকশনে রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৭৫ শতাংশ বা ২৬৮.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৫৬০১.৯৮ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৬৩ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.১৪ শতাংশ বা ৬.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৬৯৭.৯৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ০.৩২ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৪০ শতাংশ বা ৬৩.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬০৬৭.৪৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ১.২৪ শতাংশ বেড়েছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ০.৮৪ শতাংশ বা ১৪৩.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৯৭৩.৯৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৮৭ শতাংশ কমেছে।
ইউরোপের শেয়ারবাজার: যুক্তরাষ্ট্রের মতো কারেকশনে রয়েছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৪৫ শতাংশ বা ৩২.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭২২৩.৫৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ১.৬৯ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ৬১.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬১৫৯.৯৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৪১ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ২৯.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭১১২.২৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.২৯ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৭ শতাংশ বা ৩২৪.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৭৩৩৭.৪৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৪২ শতাংশ কমেছে।
এশিয়ার শেয়ারবাজার: সপ্তাহজুড়ে এশিয়ার শেয়ারবাজারও কারেকশনে রয়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ১৪৭.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৯৭৪৫.৮৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৪৬ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ১.০৭ শতাংশ বা ২৬৯.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫০৪৯.৯৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.১০ শতাংশ কমেছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ১.১৩ শতাংশ বা ৩৯.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৫৬০.৩৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৬০ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬২ শতাংশ বা ৩৭২.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৯৬৩৬.০১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৪৭ শতাংশ কমেছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৪.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩২৩২.৩৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১২ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু



























Recent Comments