ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ২১ নভেম্বর, মঙ্গলবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ডেসকো, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ফরচুন সুজ, জিপিএইচ ইস্পাত, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, জাহিন স্পিনিং, সিভিও পেট্রো কেমিক্যাল, সাফকো স্পিনিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, এমবি ফার্মা, সেন্ট্রাল ফার্মা, কোহিনুর কেমিক্যাল এবং হাক্কানি পাল্প লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২২ নভেম্বর, বুধবার। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর, ২০২৩।
উল্লেখ্য, রেকর্ড ডেটের কারনে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন ঐদিন বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments