ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৫ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ১৯ পয়সা।
দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫২ পয়সা।
৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৬০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এন
































Recent Comments