বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিকৃষি থেকে আয় ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত
spot_img
spot_img

কৃষি থেকে আয় ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কৃষি খাত থেকে আয়ের ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে কোনো স্বাভাবিক ব্যক্তির ‌‘কৃষি থেকে আয়’ অনধিক পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে।

সোমবার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা। এটি দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার বাজেটের বক্তব্য সম্প্রচার করা হচ্ছে।

প্রতিবছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও এবার সংসদ না থাকায় তা ঘোষণা করা হচ্ছে বেতার-টেলিভিশনের মাধ্যমে। এবারের বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা গত অর্থ বছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কম। এর আগে আজ দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments