বুধবার, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যকেউ খুঁজছেন সন্তান-স্বজন, স্বেচ্ছাসেবকরা খুঁজছেন অভিভাবক
spot_img
spot_img

কেউ খুঁজছেন সন্তান-স্বজন, স্বেচ্ছাসেবকরা খুঁজছেন অভিভাবক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের স্বজনের আহাজারিতে ভারী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। কেউ খুঁজছেন সন্তান-স্বজন। আর কেউ খুঁজছেন অভিভাবক। রক্ত দেওয়ার জন্য ছুটে এসেছেন অনেকেই। কিছুক্ষণ পর পর সাইরেন বাজিয়ে ঢুকছে অ্যাম্বুলেন্স। তখন প্রতিটি মানুষ হয়ে উঠছেন স্বেচ্ছাসেবক।

সোমবার (২১ জুলাই) বিকেলে এক হৃদয়বিদারক চিত্রের অবতারণা হয় চানখারপুলের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বার্ন ইনস্টিটিউট ঘিরে মানুষের অস্বাভাবিক দৌড়ঝাঁপ। সবার চোখে মুখে শোকের ছায়া।

এরই মধ্যে একটু পর পর সাইরেন বাজিয়ে আসছে অ্যাম্বুলেন্স। রাস্তা ক্লিয়ার করতে সবাই কাজ করছেন। ইমারজেন্সি ওয়ার্ডে নেওয়া, সেখান থেকে বেডে দেওয়ার পুরো প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত সহায়তা করছে স্বেচ্ছাসেবক টিম।

মাঝেমধ্যে মাইকে প্রয়োজনীয় ঘোষণা আসছে। একবার বলা হলো, ‘আরিয়ান নাফিজ আইসিইউতে ভর্তি। তার অভিভাবক প্রয়োজন।’ পরক্ষণেই আবার রক্ত দিতে ডোনারদের অনুরোধ জানানো হচ্ছে।

অন্যদিকে দেখা গেল মেয়ের খোঁজে আব্দুল কাদের তার ভাইসহ এসেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তার মেয়ে আফিয়া তৃতীয় শ্রেণিতে পড়ে। তার খোঁজ পাচ্ছেন না।

তৃতীয় শ্রেণির সায়মা, পড়তো বাংলা ভার্সনে। তার খোঁজে এসেছেন তার বাবার এক সহকর্মী।

মানবিকতার এক নজিরও দেখা গেলো জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সিরিয়াল পড়ে গেছে রক্তদানের লাইনে। স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ এসেছেন স্বেচ্ছায় রক্ত দিতে।

এরই মধ্যে এ দুর্ঘটনায় ১৯ জন নিহতের তথ্য দিয়েছে আইএসপিআর ও ফায়ার সার্ভিস। তবে আহতদের সংখ্যা এখনো বেড়েই চলছে নিশ্চিত হওয়া যায়নি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments