ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিস্ লিমিটেডের পরিচালনা পর্ষদ প্যাকেজিং চট্টগ্রামের বোর্ড প্লান্টের জন্য মেশিন যন্ত্রাংশ প্রতিস্থাপনের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।যা দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। এ জন্য কোম্পানিটি ১ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা বিনিয়োগ করবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদ্যমান বাটন ইউনিটে ৬ টার্নিং মেশিন, ২ সেন্ট্রিফুগ্যাল ক্যাস্টিং মেশিন এবং ৪ ওয়াটার পলিশিং মেশিন যোগ করবে। এ কারণে কোম্পানিটি ২ কোটি ১০ লাখ ৪৭ হাজার ৯১০ টাকা বিনিয়োগ করবে।
এছাড়া কোম্পানিটি আরও ২০ সেট ব্রাইডিং মেশিন যোগ করবে কারখানার বিদ্যমান ইলাস্টিক এবং ন্যারো ফেব্রিক্স ইউনিটে। একারণে কোম্পানিটি ৬৮ লাখ টাকা বিনিয়োগ করবে। নতুন যন্ত্রপাতি যোগ করার কারণে কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়বে।
কোম্পানিটি ধারণা করছে যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং যুক্ত করার কারণে সামগ্রিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। বছরে কোম্পানিটির ০.৯০ মিলিয়ন পিস কার্টুন, ০.১৩ মিলিয়ন জিজি বাটন এবং ৯.৬০ মিলিয়ন ইয়ার্ডস ড্র কর্ড উৎপাদন বাড়বে।
উৎপাদন ক্ষমতার সম্পূর্ণ ক্যাপাসিটি ব্যবহার করতে পারলে বছরে কোম্পানির ১০ কোটি টাকা রাজস্ব বাড়বে বলে আশা করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments