মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকেন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না শাকিব
spot_img
spot_img

কেন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না শাকিব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৯ মাস মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে, কদিন ধরে শোনা যাচ্ছিল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে আবারও যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন তিনি। কিন্তু নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন দেশে, এ কারণে আপাতত তার যুক্তরাষ্ট্রে যাওয়া হচ্ছে না।

জানা গেছে, শাকিব যে যুক্তরাষ্ট্রে যাবেন না এই বিষয়টি কদিন আগেই তিনি আয়োজকদের জানিয়েছেন। শাকিবের আমেরিকা না যাওয়ার ব্যাপারে মন্তব্য নেওয়ার জন্য একাধিকবার বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

শাকিব খান যুক্তরাষ্ট্রে না গেলেও ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে ১৩ অক্টোবর ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাহসান, চঞ্চল চৌধুরী, ইমন, ফারিয়া শাহরিন, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মেহজাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, পূজা চেরী, জিয়াউল হক পলাশ প্রমুখ।

নায়ক ইমন বলেন, শাকিব ভাইয়া যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না। তিনি আমাকে কদিন আগেই জানিয়েছেন এবার যুক্তরাষ্ট্রে যাবেন না। যতদূর জানি, উনি নতুন ছবির কাজ শুরু করবেন। সেই কারণে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই এবার তার যাওয়া হচ্ছে না। গতবার যুক্তরাষ্ট্রে শাকিব ভাইয়ের বাসায় তিনদিন একসঙ্গে ছিলাম। গল্প-আড্ডায় দুই ভাই দারুণ সময় কাটিয়েছিলাম। ভাইয়াকে আমি এবার খুব মিস করবো।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে টিভিসি’র শুটিং করেন শাকিব খান। শনিবার অংশ নেন তার অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির শুটিংয়ে। তপু খানের পরিচালনায় এই ছবির কাজ আগেই শেষ করেছিলেন শাকিব খান। বাকি ছিল গানের কাজ। নির্মাতা জানান, চলতি বছরেই মুক্তি পাবে লিডার।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments