ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদ্যমান ৫ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা থেকে ৬ কোটি ৮৫ লাখ ৫৯ হাজার ৩০৯ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এ কোম্পানি। কোম্পানিটি ১৭ লাখ ৮ হাজার ২৭৫টি সাধারণ শেয়ার ইস্যু করবে।
এছাড়াও ১০ টাকা দরে শেয়ার ইস্যুর মাধ্যমে ১ কোটি ৭০ লাখ ৮২ হাজার ৭৫০ টাকা উত্তোলন করবে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.



























Recent Comments