শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকোক স্টুডিও বাংলা কনসার্ট স্থগিত
spot_img
spot_img

কোক স্টুডিও বাংলা কনসার্ট স্থগিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ বৃহস্পতিবার, ৯ জুন আর্মি স্টেডিয়ামে আয়োজিত কোক স্টুডিও কনসার্ট বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে।প্রতিকূল আবহওয়ার কাছে হার মেনে স্থগিত করতে হলো সময়ের তুমুল আলোচিত এই কনসার্ট।আজ বিকাল ৫টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেন।

প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হয়েছে ‘কোক স্টুডিও বাংলা’। নতুন সংগীতায়োজনে জনপ্রিয় বাংলা গানগুলো প্রকাশ করে এরই মধ্যে সাড়া ফেলেছে অনলাইন এই প্ল্যাটফর্মটি। এতদিন কোক স্টুডিও বাংলার প্রকাশ হওয়া প্রতিটি গান ধারণ করা হয়েছিল স্টুডিওর ভেতরে। এবার সেই গানগুলো দর্শকের সামনে সরাসরি গেয়ে শোনাবেন শিল্পীরা।

জানা গেছে, বিশাল এই কনসার্ট মাতাবেন কিংবদন্তি ব্যান্ড তারকা জেমস। এছাড়াও থাকছেন সংগীত জগতের আরও কয়েকজন তারকা। যেমন ফোক সম্রাজ্ঞী মমতাজ, ব্যান্ড তারকা মিজান, দুই বাংলাজয়ী শায়ান চৌধুরী অর্ণব, পান্থ কানাই প্রমুখ। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট। এ কনসার্টে গিয়ে ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ পাবেন দর্শকরা।

উল্লেখ্য, আজ বিকেল ৪টা থেকে কোক স্টুডিও বাংলা শিরোনামে কনসার্টটি রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত হওয়ার কথা ছিল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments