মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকোন ছবির সঙ্গে প্রতিযোগিতায় যেতে চাই না: রাজ
spot_img
spot_img

কোন ছবির সঙ্গে প্রতিযোগিতায় যেতে চাই না: রাজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবি ‘ওমর’। সম্প্রতি শেষ হয়েছে ছবিটির শুটিং। বর্তমানে কলকাতায় চলছে ‘ওমর’র পোস্ট প্রডাকশনের কাজ। নতুন খবর হল- আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দিতে চান নির্মাতা।

নির্মাতা রাজ জানালেন, “ঈদে ‘ওমর’ মুক্তি পাবে এটা নিশ্চিত। ঈদের সময় দর্শকরা তুলনামূলক হলমুখী হন। আমি চাই আমার ছবিটা দর্শক দেখুক। অন্য ছবির সঙ্গে প্রতিযোগিতায় যেতে চাই না। সব ছবি দর্শকের দেখা উচিত। অনেকেই ঈদে প্রতিযোগিতায় নামে, আমি এসবে মোটেও বিশ্বাসী নই। সব সিনেমা দেখলে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে।

এর আগে ‘প্রজাপতি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’, ‘যদি একদিন’, ‘সম্রাট’ বানিয়ে নিজের জাত চিনিয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

আগের ছবিগুলোর মত ‘ওমর’ ছবিতেও রয়েছে ভিন্নরকম মসলা আছে বলে জানালেন নির্মাতা। যা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখতে বাধ্য করবে। তার কথায়, “দর্শক ‘ওমর’ দেখতে বসলে শেষ না করে উঠবে না। একের পর সাসপেন্স আর থ্রিলারে ভরপুর ও টুইস্ট। যখন স্ক্রিনে দর্শক দেখবে তাদের বারবার আগ্রহ জন্মাবে এর পর কী হবে? শেষ না করা হল থেকে বের হবে না।

‘ওমর’ ছবির নাম ভূমিকার অভিনয় করেছেন শরিফুল রাজ। আরও আছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিনের মত শক্তিমান অভিনয়শিল্পী।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments