মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাকোপেনহেগেনের দুর্দান্ত কামব্যাক, হারল ম্যানইউ
spot_img
spot_img

কোপেনহেগেনের দুর্দান্ত কামব্যাক, হারল ম্যানইউ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টালমাটাল ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই ভক্তদের নতুন দিনের আশা দিয়েছিলেন এরিক টেন হ্যাগ। ২০২১-২২ মৌসুমে ছয়ে শেষ করা রেড ডেলিসদের গত মৌসুমে তিনে লিগ শেষ করিয়েছিলেন। কিন্তু চলতি মৌসুমে ডাচ ম্যানের ম্যানইউ আবার উল্টো রথে ছুটছে।

লিগ টেবিলে ১১ ম্যাচের পাঁচটিতে হেরে আটে অবস্থান করছে দলটি। সুখবর নেই চ্যাম্পিয়ন্স লিগেও। বুধবার রাতে যেমন ইউরোপ সেরার লড়াইয়ে পুচকে কোপেনহেগেনের দুর্দান্ত কামব্যাকে ৪-৩ গোলে হেরেছে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় দলটি।

ম্যাচের শুরুতে ২-০ গোলের লিড নিয়েছিল ম্যানইউ। রাসমাস হয়লুন্ড ম্যাচের ৩ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন। ২৮ মিনিটে তিনি করেন দ্বিতীয় গোল। তারপরও লিড নিয়ে প্রথমার্ধ শেষ করতে পারেনি রেড ডেভিলসরা। ম্যাচের ৪৫ মিনিটে ও প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে ২-২ গোলের সমতায় প্রথমার্ধ শেষ করে স্বাগতিক কোপেনহেগেন।

দ্বিতীয়ার্ধে আবার লিড নেয় ম্যানইউ। ম্যাচের ৬৯ মিনিটে দলটির অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন। ওই গোল ৮৩ মিনিটে শোধ করে কোপেনহেগেন। ৮৭ মিনিটে গোল করে তুলে নেয় দারুণ জয়।

এই হারে চ্যাম্পিয়ন্স লিগে চার দলের মধ্যে চারে আছে ম্যানইউ। তবু তাদের শেষ ষোলোর আশা শেষ হয়ে যায়নি। এক জয় ও এক সমতায় কোপেনহেগেন ও গ্লাতাসারে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে যথাক্রমে দুই ও তিনে আছে। ম্যানইউ-এর পয়েন্ট ৩। গ্রুপের সেরা দল বায়ার্ন মিউনিখ ৪ ম্যাচের ৪টিতেই জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। বুধবার তারা ২-১ গোলে গ্লাতাসারেকে হারিয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments