
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ স্টক। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
আগামী ২২ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments