বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদক্যাপিটেক গ্রোথ ব্যালান্সড ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

ক্যাপিটেক গ্রোথ ব্যালান্সড ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্যাপিটেক গ্রোথ ব্যালান্সড ফান্ডের ট্রাস্টি বোর্ড ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেচনার ভিত্তিতে ইউনিটধারীদের জন্য ৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতি ইউনিটের বিপরীতে ৯০ পয়সা ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ আগস্ট ২০২৬।

প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৩৪ পয়সা।

আলোচ্য সময়ে বাজারমূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৩৫ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৯ টাকা ৬১ পয়সা।

একই সময়ে ক্রয়মূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ৯৯ পয়সা। আগের অর্থবছরে এ মূল্য ছিল ১১ টাকা ৪ পয়সা।

এছাড়া, ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিইউ) হয়েছে ৮৮ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ঋণাত্মক ২ টাকা ৯৮ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments