ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে পুঁজিবাজারের তালিকাভুক্ত ২ কোম্পানির গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানি দুইটির সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানি দুইটি হচ্ছে-
স্টান্ডার্ড ইন্স্যুরেন্স: আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ডাচ-বাংলা ব্যাংক পিএলসি: আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
আরও পড়ুন: আজ দর বৃদ্ধির শীর্ষে যারা
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments