রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ৩ কোম্পানি
spot_img
spot_img

ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ৩ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে অর্থাৎ ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বঙ্গজ লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

বঙ্গজ লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

প্রভাতী ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ এবং ১৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে।

ইস্টার্ন ইন্সুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments