ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ প্রতিষ্ঠানের গত ৩০ জুন, ২০২৩, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ এবং ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে চলতি বছরের এই মার্চ মাসে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি ৪.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি ০.৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments