ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ০৩ পয়সা আয় হয়েছে। আগের বছর একই সময়ে ১ টাকা ১৫ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৪-মার্চ’২৫) তথা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৫৬ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৫ টাকা ৯০ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৮ টাকা ৪৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments