সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যক্রিসমাস ও নিউ ইয়ারে ঢাকা রিজেন্সির আয়োজন
spot_img
spot_img

ক্রিসমাস ও নিউ ইয়ারে ঢাকা রিজেন্সির আয়োজন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বড়দিন উদযাপনের নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রঙিন বাতি, সান্তা ক্লস, ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে ভেতর ও বাইরে। দিনটিতে থাকছে খাবারের নানা আয়োজন। এছাড়াও থাকছে শিশুদের জন্য ক্রিসমাস পার্টি ‘কিডস কার্নিভ্যাল অন দা স্কাইলাইন’ আয়োজন।

জানা গেছে, ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে চলবে মজাদার খাবারের আয়োজন। ক্রিসমাস ইভ ও বড়দিনে (২৪ ও ২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থাকছে রাতের ব্যুফে খাবারের আয়োজন, যার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৪৪৪৪ টাকা। সঙ্গে সিলেক্টেড কার্ডে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার তো থাকছেই।

প্রধান আকর্ষণ থাকবে একটি বিশাল ওভেন-রোস্ট টার্কি যা, হোটেলের গুড়মে শেফ নিজেই লাইভ স্টেশন থেকে অতিথিদের পরিবেশন করবেন। সঙ্গে ব্যুফে মেন্যুতে থাকছে বিভিন্ন দেশের বড়দিনের খাবার।

২৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রুফটপ গার্ডেন রেস্টুরেন্টে গ্রিল অন দা স্কাইলাইনে ক্রিসমাস কিডস পার্টি চলবে। থাকবে চ্যানেল আই সেরা কণ্ঠের চ্যাম্পিয়ন শিল্পীরা ও মজার মজার সব ম্যাজিক। এখানে আরও থাকবে টয় ট্রেন, বাউন্সি হাউস, বল হাউসসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা। আর এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে হাজির হবেন সান্তা ক্লস তার নানান উপহার ও আরও কিছু চমক নিয়ে।

এছাড়াও এই আনন্দ উদযাপন চলবে একদম ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং সাথে নানা রকম অফার আর আকর্ষণীয় এক্টিভিটিস তো থাকছেই। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আপনার প্রিয়জনের সঙ্গে নিউ ইয়ার উদযাপনের জন্য প্রস্তুত। যেখানে থাকছে লাইভ কাউন্টডাউন, ডান্স, নন-স্টপ মিউজিক সহ আরও অনেক কিছু।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments