ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডে ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানো গেছে।

তথ্যমতে, ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা। গত বছর একই সময়ে ছিলো ২ টাকা ৯২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৯৮ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১০ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ




























Recent Comments