ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ক্রেডিট রেটিং পুনঃনিশ্চিত করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। সর্বশেষ মূল্যায়নে কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘A+’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘ST-3’ বহাল রাখা হয়েছে। একই সঙ্গে রেটিং আউটলুক ‘স্টেবল’ বা স্থিতিশীল হিসেবে নির্ধারণ করা হয়েছে।
রেটিং সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন এবং রেটিং নির্ধারণের সময় পর্যন্ত প্রাপ্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং প্রদান করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments