ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির। কোম্পানিগুলো হচ্ছে- মাইডাস ফাইন্যান্স, কর্নফুলী ইন্স্যুরেন্স ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মাইডাস ফাইন্যান্স
ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) এর রেটিং অনুযায়ী, দীর্ঘ মেয়াদে মাইডাসের ’এ’- রেটিং দেওয়া হয়েছে। আর স্বল্পমেয়াদে এসটি-২ হয়েছে।
৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত সময়ের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।
কর্নফুলী ইন্স্যুরেন্স
আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘমেয়াদে কর্ণফুলী ইন্স্যুরেন্সের “এএ+” রেটিং দিয়েছে। আর স্বল্পমেয়াদে এসটি-২ হয়েছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর ,২০২০ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স
আলফা রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘমেয়াদে এশিয়া প্যাসিফিকের “এএ+” রেটিং দিয়েছে। আর স্বল্পমেয়াদে এসটি-১ হয়েছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর ,২০২০ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments