সোমবার, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ৬ কোম্পানি
spot_img
spot_img

ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ৬ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: হা-ওয়েল টেক্সটাইল, ইন্ট্রাকো, স্ট্যান্ডার্ড ব্যাংক, আরডি ফুড, প্রিমিয়ার ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল), ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (ডব্লিউসিআরসিএল) এবং আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) কোম্পানিগুলোর ক্রেডিট রেটিংস নির্ণয় করেছে।

হা-ওয়েল টেক্সটাইলের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ+’ এবং রেটিং হয়েছে এসটি-২। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের ৯ মাস পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ইন্ট্রাকোর দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ২’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

স্ট্যান্ডার্ড ব্যাংকের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

আরডি ফুডের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ-’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২১ সালের জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০২২ সালের ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

প্রিমিয়ার ব্যাংকের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০২২ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

উত্তরা ব্যাংকের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments