ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় কোন ক্রেতাই খুজে পায়নি পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ২২ প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, প্রতিষ্ঠানগুলোর শেয়ার ক্রয়ের জন্য ক্রেতা পাওয়া যায়নি।প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংক এশিয়া লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৮.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮.৯০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ০.৩০ টাকা বা ১.৫৬ শতাংশ কমেছে।
বীচ হ্যাচারি লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৯ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮.৮০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ০.৩০ টাকা বা ০.৭৭ শতাংশ কমেছে।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭.৩০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ০.১০ টাকা বা ১.৩৯ শতাংশ বেড়েছে।
ক্রেতা না পাওয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, ক্রিস্টাল ইন্সুরেন্স, ডেলটা স্পিনার্স, ফ্যামিলিটেক্স, জিবিবি পাওয়ার, গ্রীন ডেল্টা, হা-ওয়েল টেক্সটাইলস, আইসিবি ইসলামিক ব্যাংক, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক, মার্কেন্টাইল ব্যাংক, পিপলস ইন্সুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড,প্যারামাউন্ট টেক্সটাইল, রিং শাইন টেক্সটাইল, রতনপুর স্টিল, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল এবং উত্তরা ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজর ডটকম/এম.
























Recent Comments