রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যক্র্যাবের পুনর্নির্বাচিত সভাপতি মির্জা মেহেদী তমালকে কালের কণ্ঠের অনুসন্ধানী সেলের শুভেচ্ছা
spot_img
spot_img

ক্র্যাবের পুনর্নির্বাচিত সভাপতি মির্জা মেহেদী তমালকে কালের কণ্ঠের অনুসন্ধানী সেলের শুভেচ্ছা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মির্জা মেহেদী তমালকে শুভেচ্ছা জানিয়েছে দৈনিক কালের কণ্ঠের অনুসন্ধানী সেল।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পত্রিকাটির কার্যালয়ে অনুসন্ধানী সেলের পক্ষে মির্জা মেহেদী তমালের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান কালের কণ্ঠের উপ সম্পাদক হায়দার আলী।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ১৫টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৯৩ ভোটারের মধ্যে ২৭৩ জন ভোট দেন। এই নির্বাচনে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেশাল করেসপন্ডেন্ট পারভেজ খান। নির্বাচনে সভাপতি পদে মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১৫২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল খায়ের পেয়েছেন ১১৪ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক অবজারভারের সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদ । তিনি পেয়েছেন ১৫৭ ভোট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments