মঙ্গলবার, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিক্ষুদ্র-মাঝারি শিল্প বিকাশে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি
spot_img
spot_img

ক্ষুদ্র-মাঝারি শিল্প বিকাশে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে ১০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং সংস্থাটির পক্ষে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট প্রকল্পটির উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক। এর বাস্তবায়নকাল ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০৩০ সালের মার্চ পর্যন্ত। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে মধ্য ও স্বল্পমেয়াদি ঋণ সুবিধা দেওয়ার মাধ্যমে বেসরকারি খাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান বিকাশে সহায়তাকরণ।

এডিবির এ ঋণটি অর্ডিনারি অপারেশন (কনসেশনাল) হিসেবে পাওয়া গেছে, যা পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধযোগ্য। ঋণটির বার্ষিক সুদের হার দুই শতাংশ।

এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। ১৯৭৩ সালে সদস্যপদ লাভ করার পর থেকে এডিবি আর্থিক সহায়তার একটি বড় অংশ বাংলাদেশকে দিয়ে আসছে। এডিবি এ পর্যন্ত বাংলাদেশ সরকারকে প্রায় ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা ও ৬৩৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সহায়তা দিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments