
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ওষুধ-রসায়ন খাত। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে মোট ১২ শতাংশ লেনদেন হয়েছে এই খাতে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিবিধ খাত। এই খাত ১১.৭ শতাংশ লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিবিধ খাত। এই খাত ১১.১ শতাংশ লেনদেন করে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ১১ শতাংশ, আর্থিক খাতে ৭.৫ শতাংশ, খাদ্য খাতে ৬.৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.৫ শতাংশ, আইটি খাতে ৪.৮ শতাংশ, ব্যাংক খাতে ৪.৭ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৪.৩ শতাংশ, সাধারণ বিমা খাতে ৩.৯ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩.৮ শতাংশ, সিরামিক খাতে ৩.৫ শতাংশ, ট্যানারি খাতে ৩.১ শতাংশ, কাগজ খাতে ১.৭ শতাংশ, সিমেন্ট খাতে ১.৬ শতাংশ, জীবন বিমা খাতে ১.৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৬ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments