ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে বস্ত্র খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৪.৯ শতাংশ অবদান রয়েছে এই খাতে।ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচ্য সপ্তাহে বিবিধ খাতে ১২.৯ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ফার্মা খাতে ১২ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৮.২ শতাংশ, খাদ্য খাতে ৭.৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৬ শতাংশ, আর্থিক খাতে ৩.৪ শতাংশ, ব্যাংক খাতে ৩.৪ শতাংশ, কাগজ খাতে ৩ শতাংশ, ভ্রমণ-অবকাশ ও আইটি খাতে ৩ শতাংশ, জীবন বীমা খাতে ২.৫ শতাংশ, সাধারণ বিমা ২.১ শতাংশ, সিমেন্ট খাতে ২ শতাংশ, সিরামিক খাতে ১.৯ শতাংশ, সেবা খাতে ১.৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.২ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.১ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৪ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদন হয়েছে।।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments