ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ওষুধ-রসায়ন খাত। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৪.৪ শতাংশ অবদান রয়েছে ওষুধ-রসায়ন খাতে। বিবিধ খাতে ২১.৯ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। প্রকৌশল খাতে ৮.৩ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
অন্য খাতগুলোর মধ্যে জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.৭, আইটি খাতে ৫.৫, বস্ত্র খাতে ৫.৩, ভ্রমণ-অবকাশ খাতে ৩.৯, সেবা-আবাসন খাতে ৩.১, খাদ্য খাতে ৩, জীবন বিমা খাতে ২.৮, সিমেন্ট ও সিরামিকস খাতে ২.৭, কাগজ খাতে ২.৬, সাধারণ বিমা খাতে ২.২, আর্থিক খাতে ২.১, ব্যাংক খাতে ১.৮, টেলিকমিউনিকেশন খাতে ১.১, পাট খাতে ০.৪, ট্যানারি খাতে ০.৩ এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.১ শতাংশ লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments