ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সাপ্তাহে অর্থাৎ ২৬ নভেম্বর, ২০২৩ তারিখ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রকৌশল খাত। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে মোট লেনদেনের ১৮.৩ শতাংশ করে অবদান রয়েছে প্রকৌশল খাতে। খাদ্য খাতে ১৩.৮ শতাংশ লেনদেন হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, ফার্মা খাতে ১১.৪ শতাংশ লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সমাপ্ত সপ্তাহে অন্য খাতগুলোর মধ্যে- বস্ত্র খাতে ৭.৫ শতাংশ, সাধারণ বীমা খাতে ৬.৮ শতাংশ, বিবিধ খাতে ৫.৯ শতাংশ, সিরামিক খাতে ৫.৭ শতাংশ, ভ্রমণ খাতে ৪.৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.১ শতাংশ, আইটি খাতে ২.৮ শতাংশ, সেবা খাতে ১.৯ শতাংশ, পাট খাতে ১.৮ শতাংশ, সিমেন্ট খাতে ১.৬ শতাংশ, জীবন বীমা খাতে ১.৫ শতাংশ, ট্যানারি খাতে ১.৪ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ০.৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড দশমিক ৫ শতাংশ এবং আর্থিক খাতে দশমিক ২ শতাংশ লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments