
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সাপ্তাহে অর্থাৎ ১১ ফেব্রুয়ারি, থেকে ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ পর্যন্ত পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ঔষধ ও রসায়ন খাত। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে মোট লেনদেনের ১৮.১০ করে অবদান রয়েছে ঔষধ ও রসায়ন খাতে। প্রকৌশল খাতে ১২.১০ শতাংশ লেনদেন হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, ব্যাংক খাতে ১১.৩০ শতাংশ লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সমাপ্ত সপ্তাহে অন্য খাতগুলোর মধ্যে- বস্ত্র খাত, খাদ্য খাত, সাধারন বিমা খাত, আইটি খাত, বিবিধ খাত, জ্বালানি-বিদ্যুৎ খাত, আর্থিক খাত, সিরামিক খাত, কাগজ খাত, ট্যানারি খাত, ভ্রমণ খাত, সেবা-আবাসন খাত, জীবন বিমা খাত, মিউচুয়াল ফান্ড খাত, সিমেন্ট খাত, পাট খাত এবং যোগাযোগ খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments