শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাখাবার ধীরে চিবিয়ে খাওয়ার চমকপ্রদ উপকারিতা
spot_img
spot_img

খাবার ধীরে চিবিয়ে খাওয়ার চমকপ্রদ উপকারিতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া শুধু হজমের জন্যই উপকারী নয়, এটি মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস স্মৃতিশক্তি উন্নত করতে, মনোযোগ বাড়াতে এবং এমনকি আলঝেইমার ও ডিমেনশিয়ার ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, চিবানো হজম প্রক্রিয়ার প্রথম ধাপ। এটি খাবারকে ছোট ছোট অংশে ভেঙে লালার সঙ্গে মিশিয়ে সহজে হজমে সহায়তা করে। একইসঙ্গে শরীরে প্রয়োজনীয় এনজাইম নিঃসরণ বাড়ায় এবং পুষ্টি উপাদান ভালোভাবে শোষণে সাহায্য করে।

গবেষণায় দেখা গেছে, যারা খাবার বেশি সময় ধরে চিবিয়ে খান, তারা তুলনামূলক কম খাবার গ্রহণ করেন এবং দীর্ঘ সময় পেট ভরা অনুভব করেন। ফলে ওজন নিয়ন্ত্রণেও এটি ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চিবানোর সঙ্গে মস্তিষ্কের একটি সরাসরি সম্পর্ক রয়েছে। দাঁতের স্বাস্থ্য খারাপ হলে বা চিবানোর ক্ষমতা কমে গেলে বয়সের সঙ্গে স্মৃতিশক্তি দুর্বল হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

ইউরোপের ১৪টি দেশের ৫০ বছরের বেশি বয়সী প্রায় ২৮ হাজার মানুষের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, যাদের চিবানোর ক্ষমতা ভালো ছিল, তারা স্মৃতিশক্তি ও মানসিক দক্ষতার পরীক্ষায় অন্যদের তুলনায় ভালো ফল করেছেন।

গবেষকরা বলছেন, চিবানোর সময় মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ে, যা হিপোক্যাম্পাসকে সক্রিয় রাখতে সাহায্য করে। মস্তিষ্কের এই অংশটি শেখা ও স্মৃতি তৈরির সঙ্গে সরাসরি জড়িত এবং আলঝেইমার রোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া গাম বা শক্ত খাবার চিবানো মনোযোগ বাড়াতে এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করতে পারে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অতিরিক্ত নয়—স্বাভাবিকভাবে ধীরে ধীরে খাবার চিবিয়ে খাওয়াই সবচেয়ে ভালো অভ্যাস। খাবার গিলে ফেলার আগে সেটি যথেষ্ট নরম হয়েছে কি না, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments