ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এলোপাথারি গুলি করে হত্যা করা হয়েছে কংগ্রেস নেতা ও সংগীতশিল্পী সিধু মুসেওয়ালাকে। পাঞ্জাবের মানসায় অতর্কিত হামলা করে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

সিধুর গাড়ির সামনের কাচে, বনেটে ও সামনের আসন গুলিতে মোট ৩০ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে পুলিশের দাবি ।গাড়ির সামনের কাচে ১৪ টি ও বনেটে ৩টি গুলির চিহ্ন মিলেছে। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ৩টি গাড়ি দিয়ে সিধুকে অনুসরণ করছিল হামলাকারীরা।সন্দেহ করা হচ্ছে কানাডার গ্যাংস্টার গোল্ডি রয়েছে এই খুনের পেছনে।
তিহার জেলে বসে খুনের পরিকল্পনা করে লরেন্স বিষ্ণোই নামে এক দুষ্কৃতী। সিধু মুসেওয়ালার বাবা বালকৌর সিং মানসা পুলিশ ষ্টেশনে এফআইআর দায়ের করেন। যেখানে তিনি উল্লেখ করেন বিভিন্ন গ্যাং থেকেই অর্থ দাবি করে মৃত্যুর হুমকি পেতেন সিধু। লরেন্স বিষ্ণোই গ্যাং এর মধ্যে অন্যতম। এই গ্যাং থেকে খুনের হুমকি দেওয়া হয়েছিল সিধুকে।
এই ঘটনায় ৩০২, ৩০৭ ও ৩৪১ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির আর্ম অ্যাক্ট অ্যাট সিটি ওয়ান এর ২৫ ও ২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গত ২৮ মে, শনিবার সিধু মুসেওয়ালার নিরাপত্তা প্রত্যাহার করে পাঞ্জাব সরকার। তারপরই তাকে নৃশংসভাবে খুন করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments