বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যখুলনার লোকালয়ে সুন্দরবনের গোলফল
spot_img
spot_img

খুলনার লোকালয়ে সুন্দরবনের গোলফল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার বদ্বীপের সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এ বনের ঐতিহ্য গোলপাতা। সেই গোলপাতা গাছের গোড়ায় জন্মায় গোলফল। আবার এই গোলপাতার আড়ালেই লুকিয়ে থাকে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার।

সুন্দরবন ছাড়াও বাগেরহাটের সদর, মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল ও চিতলমারি, খুলনার দাকোপ, বটিয়াঘাটা এলাকার নদী-নালা ও খাল-বিলের পাশেও গোলগাছ দেখা যায়। এক সময় সুন্দরবনের আশপাশে মানুষের মাঝে গোলফল খাওয়ার প্রচলন ছিল। তবে সুন্দরবনের এই ফল এখন মিলছে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন লোকালয়ে। অপরিচিত ফল মনে করে স্থানীয়দের মাঝে এর চাহিদাও অনেক।

বটিয়াঘাটার জলমা ইউনিয়নের সাচিবুনিয়া বিশ্বরোড চৌরাস্তা মোড়ে ভ্যানের ওপর গোলফল নিয়ে বসেন আব্দুর রহমান শেখ। বাগেরহাট ষাটগম্বুজ এলাকায় তার বাড়ী। প্রথমে ষাটগম্বুজের পাশে বসেই বিভিন্ন দেশী-বিদেশী পর্যটকদের কাছে এ ফল কেটে বিক্রি করতেন। প্রতিটির মূল্য ১০ টাকা।

এই ব্যবসায়ী বলেন, প্রশাসনের চাপে এলাকা ছেড়ে বটিয়াঘাটায় এসেছি। গ্যাংরিলে দুই পা পঙ্গু হওয়ার পর এখন গোলফল বিক্রি করে সংসার চলে। প্রতিদিন ৪০-৫০ কাঁধি ফল বিক্রি হয়। একেক কাঁধিতে ৫০-৬০টি করে ফল থাকে। তিনি নিজে বনে না গেলেও অন্য লোক কেটে এনে দেয়।

সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, সুন্দরবন থেকে গোলফল কেটে আনা বেআইনি। তবে ফল নিয়ে একবার লোকালয়ে চলে এলে ধরার নিয়ম নেই।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments