ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ১ জুন, বুধবার সকাল সাড়ে ৮টায় খুলনা-সাতক্ষীরা সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ ২ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। ডুমুরিয়া থানার এসআই মো. শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া রোডে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে গেলে বাসের একটি যাত্রী মারা যায় এবং আহত হয়েছেন ১১ জন। আহতদের মধ্যে ৩ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৮ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে একজন হলেন মোটরসাইকেল চালক সাতক্ষীরার তালা উপজেলার খলিসখালী গ্রামের আলী ওসমান আর অন্যজন ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের আব্দুল খালেক।
উল্লেখ্য, নিহতদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments