শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়খুলে দেওয়া হবে ভারতের ইমিগ্রেশন : ভারতীয় হাইকমিশনার
spot_img
spot_img

খুলে দেওয়া হবে ভারতের ইমিগ্রেশন : ভারতীয় হাইকমিশনার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, করোনা পরিস্থিতি যেহেতু কমেছে, পাসপোর্টধারী যাত্রীদের জন্য শিগগিরই ভারতের ইমিগ্রেশন খুলে দেওয়া হবে। একই সঙ্গে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় পণ্যভর্তি ট্রাক প্রবেশ ও ফেরত যাবার ক্ষেত্রে দুই লেনে উন্নতকরণে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।

এতে স্বাগত বক্তব্য রাখেন, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টু। পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন ভারতীয় হাইকমিশনার। এতে উপস্থিত ছিলেন সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ এবং ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা। শেষে ছোট সোনামসজিদের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন ভারতীয় হাইকমিশনার।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments