বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদগণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলেন ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান
spot_img
spot_img

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলেন ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান

সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম আমার নাম জড়িয়ে ক্রমাগত অসত্য এবং বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত সম্বলিত খবর প্রকাশ করছে, যা অনভিপ্রেত। এসকল সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও বানোয়াট খবরে প্রকাশ পাচ্ছে যে, আমি ইস্টার্ন ব্যাংক পিএলসি’র চেয়ারম্যানের পদে থেকে ৮০০০ কোটি টাকা আত্মসাৎ করেছি। আমি এ সকল ভিত্তিহীন খবরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমি আশি’র দশক থেকে বাংলাদেশে ব্যবসা করছি। এ দেশের একজন দায়িত্বপূর্ণ নাগরিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখছি বলে আমার দৃঢ় বিশ্বাস। এ দেশের ব্যাংকিং, বীমা, শীপ রিসাইক্লিং, চা, সিরামিক্স, আবাসন, লজিস্টিক্স প্রভৃতি ব্যবসায়ে আমার উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

আমার ৪০ বছরের অধিক ব্যবসায়িক জীবনে আমার বিরুদ্ধে একটি টাকাও আত্মসাৎ করা তো দূরের কথা, কোনো ব্যাংকে কোনো ঋণ একদিনের জন্যও ওভারভিউ হয় নি এবং কোনো সময়ে পুণঃতফসিলিকরণও চাই নি। এমনকি কখনো কোনো ব্যাংকের নিকট সুদ মওকুফের আবেদনও করিনি। আল্লাহ’র রহমতে আমি সব সময় প্রতিটি ব্যাংকের ঋণ ফেরতের নির্ধারিত সময়ের পূর্বেই তা পরিশোধ করেছি। অদ্যাবধি আমার যদি কোনো খেলাপি ঋণ না থেকে থাকে, তাহলে কোন টাকা আত্মসাৎ করে পাচার করলাম, তা আমার বোধগম্য নয়। দেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী হিসেবে ব্যাংক হিসাবে ৮০০০ কোটি লেনদেন একটি স্বাভাবিক ব্যবসায়িক প্রক্রিয়া মাত্র। এখানে উল্লেখ্য যে, আমি, আমার স্ত্রী ও নিজেদের স্বার্থসংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান করবছর ২০১৩-২০১৪ থেকে ২০২৩-২০২৪ সময়ে’র ১১ বছরে ১১ বার সেরা করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মনোনীত হয়ে পুরস্কৃত হয়েছি।

গত কিছুদিন যাবৎ দেশের কিছু অনলাইন নিউজ পোর্টাল, সংবাদ মাধ্যম এবং টিভি চ্যানেল, এবং একটি স্বার্থান্বেষী মহল আমাকে জড়িয়ে অসত্য ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করছে। শুধু তাই নয়, এ কুচক্রী মহলটি বিভিন্নভাবে আমার নামের সঙ্গে ইস্টার্ন ব্যাংক পিএলসি’র নামকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ইস্টার্ন ব্যাংক পিএলসি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংকের জারীকৃত সকল নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এবং এর ব্যত্যয়েরও কারো কোনো সুযোগ নেই।

আমাকে জড়িয়ে ইস্টার্ন ব্যাংক পিএলসি সংক্রান্ত ব্যাপারে কোন কর্তৃপক্ষেরও কোন অভিযোগ নেই। সুতরাং ইস্টার্ন ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান কর্তৃক ৮০০০ কোটি টাকা আত্মসাৎ এর অসত্য ও বানোয়াট অভিযোগ সম্বলিত প্রকাশিত খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সরকারের সংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠান যাচাই করতে চাইলে এ বিষয়ে আমার পক্ষ হতে প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা করা হবে।

আমাকে জড়িয়ে এ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের সঙ্গে কারা জড়িত ব্যবসায়িক মহলের সকলেরই জানা আছে। তাই ইস্টার্ন ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান হিসেবে আমার সুনাম ক্ষুন্ন করার প্রচেষ্টায় বিভ্রান্ত না হতে সকলকে বিনীত অনুরোধ করছি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments